ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

খোঁজ মিললো বুবলির!

ads

শাকিব খানের বিপরীতে সংবাদ পাঠক থেকে রাতারাতি নায়িকা বনে যান বুবলি। জুটি বেঁধে ডজন খানেক ছবি করার পর হঠাৎ ‘নিরুদ্দেশ’ হয়ে যান তিনি। তবে হুটহাট সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করলেও অধরায় রয়ে গেছেন তিনি। নতুন বছরের প্রথম দিনেও অজ্ঞাতবাস থেকে পোস্ট করলেন নিজের একটি ছবি। সেই ছবিও ভাইরাল হয়ে গেছে নিমেষে।


ছবিতে বুবলি হাসি মুখে দাঁড়িয়ে আছেন। মাথায় ক্যাপ। পরেছেন ফ্রক, কোমরে বাধা জ্যাকেট। পায়ে হিল। ক্যাপশনে লিখেছেন, সবাইকে ২০২১ সালের নতুন বছরের শুভেচ্ছা।


২০১৬ সালে ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় শবনম বুবলির। এ জুটি টানা ১১টি ছবিতে অভিনয় করে। মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’, মুক্তির অপেক্ষায় আছে ‘বিদ্রোহী’। এ ছাড়া নিরব হোসেনের বিপরীতে করেছেন ‘ক্যাসিনো’। সৈকত নাসিরের ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page